ডিজিটাল সেলস ম্যানেজার (DSM)
Posted on 24/Mar/2026 07:28
- TK10000-15000Per month
- Deadline 04/Apr/2026
Marketing/Sales
ALL
চ্যান্সেলর পাবলিকেশন্স
- Job Info
- About Recruiter
Job Details
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার (ডিএসএম)
খালি পদ: ১০ জন
প্রতিষ্ঠানের নাম: চ্যান্সেলর পাবলিকেশন্স
কর্মস্থল: সারা দেশব্যাপী।
কাজের বিবরণ:
• সেলস টিমের বিক্রয় কাজ তদারকি করা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করা।
• বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সেলস টিমকে প্রয়োজনীয় সহযোগিতা করা।
• বাজার পর্যবেক্ষণ এবং সেলস টিমকে সহায়তার জন্য নিয়মিত ফিল্ড ভিজিট করা।
• নতুন ব্যবসায়িক অংশীদার খোঁজা এবং বর্তমান ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
• নিয়মিত সেলস রিপোর্ট প্রস্তুত ও প্রদান করা।
যোগ্যতা ও শর্তাবলী:
• শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স পাস হতে হবে (তবে প্রকাশনা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
• অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (এর মধ্যে সুপারভাইজার হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক)।
• বয়স: প্রার্থীর বয়স ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
• প্রার্থীকে অবশ্যই উদ্যমী, সৎ ও পরিশ্রমী হতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা:
• বেতন: আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।
আবেদন ও যোগাযোগের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের খামের ওপর বা ইমেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা ইমেইলে আবেদনপত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
ঠিকানা: মানবসম্পদ বিভাগ, চ্যান্সেলর পাবলিকেশন্স, জিনিক্স গার্ডেন, ২৬০/১ মালিবাগ (৬ষ্ঠ তলা), ঢাকা ১২১৭।
ইমেইল: chp.recruitment700@gmail.com
ফোন: 0258317050
মোবাইল: 01329630700
Job Requirements
Experience years
- 5
Minimum education
- Masters
Additional requirements
- Age : 28-35 years old
চ্যান্সেলর পাবলিকেশন্স
মানবসম্পদ বিভাগ, চ্যান্সেলর পাবলিকেশন্স, জিনিক্স গার্ডেন, ২৬০/১ মালিবাগ (৬ষ্ঠ তলা), ঢাকা ১২১৭।
- Risk Reminder
Not satisfied with the current position? Complaint