সেলস রিপ্রেজেন্টেটিভ / টেরিটরি সেলস অফিসার (SR/TSO)
Posted on 22/Mar/2026 19:56
- Negotiable
- Deadline 26/Mar/2026
Marketing/Sales
ALL, ঢাকা সহ সারা বাংলাদেশ
Army Pharma Limited
- Job Info
- About Recruiter
Job Details
কাজের সংক্ষিপ্ত বিবরণ
সেলস রিপ্রেজেন্টেটিভ / টেরিটরি সেলস অফিসারের প্রধান দায়িত্ব হলো নির্ধারিত টেরিটরিতে বিক্রয় কার্যক্রম পরিচালনা, আউটলেট কভারেজ বৃদ্ধি, নতুন গ্রাহক ও ডিস্ট্রিবিউশন সুযোগ তৈরি এবং নির্ধারিত সেলস টার্গেট অর্জন করা।
প্রধান দায়িত্বসমূহ
• নির্ধারিত এলাকায় নিয়মিত মার্কেট ভিজিট করা।
• আউটলেট কভারেজ বৃদ্ধি এবং নতুন গ্রাহক তৈরি করা।
• নির্ধারিত সেলস টার্গেট অর্জন করা।
• পণ্যের অর্ডার সংগ্রহ এবং ডেলিভারি/ডিস্ট্রিবিউশনে সমন্বয় করা।
• বাজারের চাহিদা, প্রতিযোগী কার্যক্রম এবং গ্রাহক প্রতিক্রিয়া সংগ্রহ করা।
• ডিলার ও খুচরা বিক্রেতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
• দৈনিক সেলস রিপোর্ট ও মার্কেট ফিডব্যাক প্রদান করা।
• কোম্পানির নিয়ম ও শৃঙ্খলা মেনে কাজ করা।
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
• FMCG / Healthcare / Hygiene sales-এ অভিজ্ঞতা থাকতে হবে।
• ফিল্ড সেলস ও টেরিটরি ম্যানেজমেন্টে আগ্রহ থাকতে হবে।
• ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
• টার্গেটভিত্তিক কাজ করার মানসিকতা থাকতে হবে।
• পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং উদ্যমী হতে হবে।
• বাজার সম্প্রসারণে আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা
• বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ
• শক্তিশালী ক্যারিয়ার গ্রোথ ও স্ট্রাকচার্ড ডেভেলপমেন্ট পাথ
• প্রতিযোগিতামূলক বেতন ও পারফরম্যান্স ইনসেনটিভ
• দ্রুত সম্প্রসারণশীল FMCG / Healthcare ব্যবসায় কাজ করার সুযোগ
কর্মস্থল: ঢাকা সহ সারা বাংলাদেশ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভি নিম্নোক্ত WhatsApp নম্বরে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
WhatsApp: +8801313481074
ইমেইল সাবজেক্ট/উল্লেখ্য: Application for Sales Representative / Territory Sales Officer (SR/TSO)
Job Requirements
Experience years
- ALL
Army Pharma Limited
House # 41, Road # 7 , Dhaka Cantonment, Bangladesh
- Risk Reminder
Not satisfied with the current position? Complaint