সেলস রিপ্রেজেন্টেটিভ
Posted on 13/May/2026 04:40
- TK11000-12000Per month
- Deadline 19/May/2026
Marketing/Sales
Thakurgaon District, ঠাকুরগাঁও জোন
প্রাণ-আরএফএল গ্রুপ
- Job Info
- About Recruiter
Job Details
পদের সারসংক্ষেপ
প্রাণ-আরএফএল গ্রুপ-এর মি. নুডলস বিভাগে Sales Representative (SR) পদে ঠাকুরগাঁও জোনের জন্য ০৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত রুট / বিটে মার্কেট ভিজিট, রিটেইলার থেকে অর্ডার সংগ্রহ, পণ্য ডেলিভারি সমন্বয়, ডিও কালেকশন এবং দৈনিক সেলস রিপোর্ট প্রদান করতে হবে।
দায়িত্বসমূহ
• নির্ধারিত রুট / বিটে নিয়মিত মার্কেট ভিজিট করা
• রিটেইলারদের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা
• অর্ডারকৃত পণ্যের DSR-এর মাধ্যমে ডেলিভারি নিশ্চিত করা
• ডিও কালেকশন করা
• প্রতিদিন সেলস রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়া
• কোম্পানির চাহিদা অনুযায়ী মার্কেটের তথ্য সংগ্রহ ও প্রদান করা
• বিক্রয় বৃদ্ধি এবং নতুন বাজার / গ্রাহক উন্নয়নে কাজ করা
• টার্গেট পূরণে সক্রিয়ভাবে কাজ করা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• ন্যূনতম এইচএসসি পাস হতে হবে
• ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে
• অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে
• বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
• অভিজ্ঞদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদনযোগ্য
• FMCG কোম্পানিতে ১–২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
• উক্ত এলাকায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে
• মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে
• দায়িত্বশীল, পরিশ্রমী এবং লক্ষ্যভিত্তিক হতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• মূল বেতন: ১১,০০০–১২,০০০ টাকা
• টিএ/ডিএ: ৪,৫০০ টাকা
• স্পেশাল অ্যালাউন্স: ১,০০০ টাকা
• সেলস কমিশন: প্রতি লাখে ১,০০০ টাকা
• মাসিক সেলস ইনসেনটিভ: প্রায় ৩,০০০–৬,০০০ টাকা
• জোনাল কম্পিটিশন ইনসেনটিভ: ৩,০০০–৬,০০০ টাকা
• বছরে ২টি বোনাস
• বছরে ১বার লিভ সেলারি
• প্রতি ৩ মাস অন্তর প্রফিট লভ্যাংশ শেয়ারিং (শর্ত সাপেক্ষে)
• মাসের ১ তারিখে বেতন + কমিশন + ইনসেনটিভ একসাথে বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হয়
• কোম্পানির নিয়ম অনুযায়ী জিডিপিএস ফান্ড, প্রোমোশন এবং বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে
প্রয়োজনীয় কাগজপত্র
• সিভি
• সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল কপি ও ফটোকপি
• এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপি ও ফটোকপি
• নিজের ও নমিনির পাসপোর্ট সাইজের ছবি
• নিজের ও নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি
• অভিজ্ঞদের ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের কাজের সনদ
(যেমন: আইডি কার্ড / যোগদানপত্র / সাকসেস সার্টিফিকেট ইত্যাদি)
Additional perks
Job Requirements
Experience years
- 1-2
Additional requirements
- Age : 20-30 years old
প্রাণ-আরএফএল গ্রুপ
ঠাকুরগাঁও
- Risk reminder
Not satisfied with the current position? Complaint