টেলিসেলস এক্সিকিউটিভ (Tele-sales Executive)
Posted on 14/May/2026 05:50
- TK10000-25000Per month
- Deadline 27/May/2026
Marketing/Sales
Dhaka District, শনি আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা
খাঁটিয়ানা গ্রুপ
- Job Info
- About Recruiter
Job Details
পদের সারসংক্ষেপ
Khatiana.com-এ টেলিসেলস এক্সিকিউটিভ পদে ২০ জন উদ্যমী ও দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে ফোনের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ, পণ্য সম্পর্কে তথ্য প্রদান, সেলস কনভার্সন নিশ্চিত করা এবং কাস্টমার হ্যান্ডলিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
দায়িত্বসমূহ
• ফোনের মাধ্যমে সম্ভাব্য কাস্টমারের সাথে যোগাযোগ করা
• পণ্য সম্পর্কে সঠিক ও আকর্ষণীয় তথ্য প্রদান করা
• সেলস কনভার্সন নিশ্চিত করার জন্য ফলোআপ করা
• কাস্টমারের প্রশ্ন ও আপত্তির যথাযথ উত্তর দেওয়া
• অর্ডার গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা
• বাংলা টাইপিং ও কম্পিউটার ব্যবহার করে তথ্য আপডেট রাখা
• কাস্টমারের সাথে পেশাদার ও আন্তরিক সম্পর্ক বজায় রাখা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• ন্যূনতম অনার্স বা সমমান পাশ হতে হবে
• HSC/SSC-এর ভালো রেজাল্ট থাকলে বিবেচনা করা হবে
• ১–২ বছরের সেলস অভিজ্ঞতা থাকতে হবে
• টেলিসেলস / কল সেন্টার / ফুড প্রোডাক্টে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
• আগ্রহ ও যোগ্যতা থাকলে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
• স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে
• কাস্টমার হ্যান্ডলিংয়ে দক্ষ হতে হবে
• বাংলা টাইপিং ও কম্পিউটার স্কিল থাকতে হবে
• বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
• শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন
• ধূমপানমুক্ত হতে হবে
• নামাজ পড়া বাধ্যতামূলক
• ন্যূনতম ৬ মাস কাজ করার মানসিকতা থাকতে হবে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: ১০,০০০ – ২৫,০০০ টাকা
• উপস্থিতি বোনাস: ১,০০০ টাকা
• পারফরম্যান্স বোনাস: ১,০০০ – ৫,০০০+ টাকা
• আনলিমিটেড সেলস ইনসেনটিভ
• বছরে ২টি উৎসব বোনাস
• বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ
• গ্র্যাচুইটি
• নামাজ ও বিশ্রামের জন্য পর্যাপ্ত বিরতি
Job Requirements
Experience years
- 1-2
Minimum education
- HSC
Additional requirements
- Age : 20-32 years old
খাঁটিয়ানা গ্রুপ
শনি আখড়া, যাত্রাবাড়ী, ঢাকা
- Risk reminder
Not satisfied with the current position? Complaint