ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স (শিক্ষা সচিব)
Posted on 16/Mar/2026 08:37
- TK20000-30000Per month
- Deadline 29/Mar/2026
Others (Support/Security Service)
Jamalpur District, দেওয়ানগঞ্জ, জামালপুর
হাজেরা লতিফ ফাউন্ডেশন
- Job Info
- About Recruiter
Job Details
পদের নাম: ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স (শিক্ষা সচিব)
কাজের দায়িত্ব:
• মাদ্রাসার হিফজ ও নাজারা বিভাগের পড়াশোনার মানোন্নয়নে সার্বক্ষণিক তদারকি করা এবং সুপারিশসহ রিপোর্ট প্রদান করা।
• হাজেরা লতিফ ফাউন্ডেশন-এর সকল ধরনের প্রজেক্টের কার্যক্রম পরিচালনা করা এবং প্রশাসনিক সহযোগিতা প্রদান করা।
• সকল ধরনের হিসাব-নিকাশ, রেকর্ড সংরক্ষণ, ব্যাংক হিসাব এবং প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করা; সুপারিশসহ মাসিক রিপোর্ট প্রদান করা।
• ফাউন্ডেশনের সকল কার্যক্রমের বাজেট প্রণয়ন, পরিকল্পনা, পরিচালনা এবং হিসাব-সংক্রান্ত রিপোর্ট প্রদান করা।
• প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের লক্ষ্যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও ও ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, আপলোড, ফলো-আপ এবং রিপোর্ট প্রদান করা।
• ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
• ফাউন্ডেশনের সকল ডকুমেন্টস হার্ডকপি ও সফটকপি আকারে প্রফেশনালভাবে সংরক্ষণ করা।
• বেসিক কম্পিউটার কোর্স পরিচালনা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
• প্রার্থীকে হাফেজ এবং মুফতি ডিগ্রিধারী হতে হবে।
• কম্পিউটারে খুব ভালো দক্ষতা থাকতে হবে, বিশেষ করে Microsoft Office (Word, Excel, PowerPoint)-এ।
• প্রশাসনিক কাজে ২০–২৫ জন কর্মকর্তা-কর্মচারী পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
• প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের মানসিকতা ও যোগ্যতা থাকতে হবে।
• মুহতামিম/সচিব পদসহ সংশ্লিষ্ট সকল কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: ২০,০০০–৩০,০০০ টাকা (যোগ্যতা সাপেক্ষে)
• ফ্রি আবাসন
• দৈনিক ৩ বেলা খাবারের ব্যবস্থা
• ঈদ বোনাস
• অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: দেওয়ানগঞ্জ, জামালপুর
WhatsApp: +8801715701964
E-mail: ataurgmbsfic@gmail.com
Additional perks
Job Requirements
Experience years
- 5
হাজেরা লতিফ ফাউন্ডেশন
দেওয়ানগঞ্জ, জামালপুর
- Risk Reminder
Not satisfied with the current position? Complaint