সেলস প্রমোশন অফিসার (SPO)
Posted on 07/Jun/2026 06:32
- TK18000-18000Per month
- Deadline 12/Jun/2026
Marketing/Sales
ALL, Anywhere in Bangladesh
লুমিনাস মিরাকেল এগ্রো লি
- Job Info
- About Recruiter
Job Details
মূল দায়িত্বসমূহ:
• কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন ও কোম্পানির পণ্যের পরিচিতি তুলে ধরা।
• এগ্রো পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং নতুন নতুন বাজার তৈরি করা।
• ডিলার ও বাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করা।
• দৈনিক মাঠ পর্যায়ে সেলস কার্যক্রম পরিচালনা ও নিয়মিত ফলোআপ করা।
যোগ্যতা ও দক্ষতা:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) পাস। (কৃষি বিষয়ে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে না থাকলেও আবেদন করা যাবে)।
• বিক্রয় পেশায় অন্তত ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• কৃষি সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• মাঠ পর্যায়ে কাজের মানসিকতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
• নিজস্ব মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
• বিশেষ দ্রষ্টব্য: ফ্রেশার বা অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন ও সুবিধাসমূহ:
• বেতন: ১৮,০০০ টাকা (সর্বসাকুল্যে)।
• বিক্রয় ভিত্তিক কমিশন: প্রতি লাক্ষে ১% হারে কমিশন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
কর্মস্থল: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার জেলা এবং হাতিয়া থানা।
Additional perks
Job Requirements
Experience years
- 2
Minimum education
- HSC
Additional requirements
- Skills : বিক্রয়, কৃষি সেক্টর, ভালো যোগাযোগ দক্ষতা, মোটরসাইকেল
লুমিনাস মিরাকেল এগ্রো লি
গুলশান গ্রেস, ২-সি (১ম তলা), ব্লক-সি ডব্লিউ এস (সি), সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।
- Risk reminder
Not satisfied with the current position? Complaint