হাউসকিপিং সুপারভাইজার
Posted on 14/May/2026 04:41
- Negotiable
- Deadline 23/May/2026
House Keeper
Mymensingh District, ভালুকা, ময়মনসিংহ
স্কয়ার ডেনিম লিমিটেড (গার্মেন্টস ইউনিট)
- Job Info
- About Recruiter
Job Details
পদের সারসংক্ষেপ
স্কয়ার ডেনিম লিমিটেড (গার্মেন্টস ইউনিট)-এ হাউজকিপিং (ক্লিনিং) সুপারভাইজার পদে জরুরি ভিত্তিতে অভিজ্ঞ সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে হাউজকিপিং ও ক্লিনিং কার্যক্রম তদারকি, পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মীদের কাজ মনিটরিং এবং নির্ধারিত মান অনুযায়ী বিভাগীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।
দায়িত্বসমূহ
• প্রতিষ্ঠানের হাউজকিপিং ও ক্লিনিং কার্যক্রম তদারকি করা
• ক্লিনিং স্টাফদের কাজ সঠিকভাবে বণ্টন ও মনিটরিং করা
• কর্মস্থলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা
• নির্ধারিত মান অনুযায়ী হাউজকিপিং কার্যক্রম পরিচালনা করা
• প্রয়োজনীয় রিপোর্ট ও আপডেট কর্তৃপক্ষকে প্রদান করা
• টিম ম্যানেজমেন্ট ও দৈনন্দিন কার্যক্রমে সমন্বয় করা
• কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা
যোগ্যতা ও শর্তাবলি
• ন্যূনতম এস.এস.সি পাস হতে হবে
• হাউজকিপিং / ক্লিনিং সুপারভিশন-এ ৩–৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
• দায়িত্বশীল, পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে
• টিম পরিচালনা ও কাজ তদারকিতে দক্ষ হতে হবে
• কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে
• গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে
বেতন ও সুযোগ-সুবিধা
• বেতন: আলোচনা সাপেক্ষ
• প্রতি মাসের নির্ধারিত তারিখে বেতন ও ওভারটাইম প্রদান
• বছরে দুইটি উৎসব বোনাস ও ভাতা প্রদান
• বার্ষিক বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড ও শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা
• ফ্রি ইউনিফর্ম ও সেফটি বেনিফিট
• মজুরি সহ আনুষঙ্গিক সুবিধা ও ছুটি
• স্কয়ার গ্রুপের পণ্য ক্রয়ে ২৫% ডিসকাউন্ট
• স্কয়ার হাসপাতাল-এ ৫০% ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা
• সুন্দর কর্ম পরিবেশ
Job Requirements
Experience years
- 3-4
Minimum education
- SSC
স্কয়ার ডেনিম লিমিটেড (গার্মেন্টস ইউনিট)
ভালুকা, ময়মনসিংহ
- Risk reminder
Not satisfied with the current position? Complaint