RIO TRAVELS
- Job Info
- About Recruiter
Job Details
পদের নাম: ওয়ার্ক পারমিট ভিসা এক্সপার্ট
কাজের দায়িত্ব ও কর্তব্য:
• আবেদনকারীদের পাসপোর্ট, ব্যক্তিগত তথ্য, আর্থিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি দক্ষতা যাচাই করে উপযুক্ত দেশের ওয়ার্ক পারমিট ভিসার পরামর্শ দেওয়া।
• ইউরোপের শেনজেন ও নন-শেনজেন এবং এশিয়ার বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং পরিচালনা করা।
• বিদেশি নিয়োগকর্তা ও পার্টনারদের সঙ্গে যোগাযোগ করে ডিমান্ড লেটার ও ওয়ার্ক পারমিট সংগ্রহের বিষয়ে সমন্বয় করা।
• পুলিশ ক্লিয়ারেন্স (PCC), মেডিকেল টেস্ট (GAMCA), ডকুমেন্ট অ্যাটেস্টেশন ও দূতাবাসের সাক্ষাৎকারের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা।
• BMET ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সসহ বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া সম্পন্ন করা।
• ভিসা আবেদন ফাইল, প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য কাগজপত্র নির্ভুলভাবে প্রস্তুত ও যাচাই করা।
• VFS, দূতাবাস ও সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট পরিচালনা করা।
• MS Excel-এর মাধ্যমে আবেদন, ডকুমেন্ট জমা ও প্রসেসিংয়ের অগ্রগতি সংরক্ষণ করা।
• ক্লায়েন্টদের নিয়মিত প্রসেসিং আপডেট দেওয়া এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা।
যোগ্যতা ও শর্তাবলি:
• ট্রাভেল এজেন্সি, ভিসা কনসালটেন্সি বা রিক্রুটিং এজেন্সিতে ১–৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
• VFS, Schengen ও এশিয়ান ই-ভিসা পোর্টাল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
• PCC, GAMCA মেডিকেল, ডকুমেন্ট অ্যাটেস্টেশন ও BMET ক্লিয়ারেন্স সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• MS Excel ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
• ইংরেজিতে ডকুমেন্ট প্রস্তুত ও ই-মেইল যোগাযোগে দক্ষ হতে হবে।
• ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, যোগাযোগ ও সমন্বয়ের দক্ষতা থাকতে হবে।
কর্মদক্ষতার মূল্যায়ন:
• সম্ভাব্য ক্লায়েন্টকে সফলভাবে ভিসা প্রসেসিংয়ের আওতায় নিয়ে আসার সক্ষমতা।
• ভুলবিহীন আবেদন ও ডকুমেন্ট জমা নিশ্চিত করা।
• ভিসা আবেদনের সফলতার হার বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখা।
• ক্লায়েন্টদের সময়মতো প্রসেসিং আপডেট প্রদান করা।
Job Requirements
- Gender: কোনো লিমিট নেই
- Minimum education: HSC
- Experience: 2-3 years
RIO TRAVELS
House 8, Road 7, Sector 4, Uttara Jasimuddin
About company
Travel Agency
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












Uttara,Dhaka
Send resume
Save
Share
Report