কল সেন্টার এক্সিকিউটিভ (কাস্টমার সাপোর্ট ও সেলস)
Posted on 08/Nov/2026 10:02
- TK10000-12000Per month
- Deadline 05/Dec/2026
Customer Service
Priyo Market
- Job Info
- About Recruiter
Job Details
কাজের দায়িত্বসমূহ:
• গ্রাহকদের ইনকামিং কল রিসিভ করে পণ্য ও অর্ডার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
• গ্রাহকদের ফোন করে অনলাইন অর্ডার কনফার্ম করা।
• গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের বিস্তারিত তথ্য বুঝিয়ে বিক্রয়ে সহযোগিতা করা।
• গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং সমস্যার সমাধানে সহযোগিতা করা।
• অর্ডার ও কাস্টমার সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা।
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মস্থল: পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা
যোগ্যতা ও শর্তাবলী:
• ন্যূনতম এসএসসি/এইচএসসি পাস।
• স্পষ্টভাবে ও সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
• কম্পিউটার পরিচালনায় সাধারণ ধারণা থাকতে হবে।
• অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন।
• ধৈর্য ও ভদ্রতার সঙ্গে গ্রাহকদের সঙ্গে কথা বলার মানসিকতা থাকতে হবে।
• দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও কর্মঠ হতে হবে।
• কাস্টমার সার্ভিস ও সেলসের কাজে আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
• মাসিক বেতন: ১০,০০০–১২,০০০ টাকা (দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী)।
• কর্মসময়: সকাল ১১:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত।
• দুপুরের খাবারের জন্য ১ ঘণ্টা বিরতি।
• সপ্তাহে ১ দিন ছুটি।
• কাজের দক্ষতা ও পারফরম্যান্স অনুযায়ী অতিরিক্ত ইনসেনটিভের সুযোগ।
• সুন্দর ও নিয়মিত কর্মপরিবেশ।
কর্মস্থলের ঠিকানা:
১২৫/১, পশ্চিম শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬।
আবেদন ও যোগাযোগ:
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) ও যোগাযোগের তথ্যসহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
Additional perks
Job Requirements
- Minimum education: SSC
- Experience: Not required
- Skill: Customer Support,Sales,কম্পিউটার পরিচালনা,কাস্টমার সার্ভিস
Priyo Market
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












Dhaka Sadar / City,Dhaka
Send resume
Save
Share
Report