Financial Associate (FA)
Posted on 02/Jul/2026 07:45
- Negotiable
- Deadline 30/Jul/2026
Finance/Accounting
ALL, সারা বাংলাদেশ (অনলাইন সুবিধাসহ)
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ
- Job Info
- About Recruiter
Job Details
মূল দায়িত্বসমূহ:
• গ্রাহকদের বীমা পলিসি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এবং তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক পলিসি নির্বাচন করতে সহায়তা করা।
• নতুন গ্রাহক তৈরি করা এবং দীর্ঘমেয়াদী পেশাদার সম্পর্ক বজায় রাখা।
• কোম্পানির শরিয়াহ সম্মত পলিসি ও সেবাসমূহ সঠিকভাবে প্রচার করা।
• নিয়মিত গ্রাহক সেবা প্রদান এবং গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান দেওয়া।
• ERP সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের তথ্য ও পলিসি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা।
• নির্ধারিত সেলস টার্গেট অর্জনের মাধ্যমে কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখা।
যোগ্যতা:
• শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান।
• বয়স সীমা: ১৮ থেকে ৬৫ বছর।
• পরিশ্রমী, উদ্যমী এবং মানুষের সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
সুবিধাসমূহ:
সোনালী লাইফে কাজ করে আপনি যা যা পাবেন:
• আর্থিক সুবিধা: মাসিক বেতন (সেলস পলিসি অনুযায়ী), কমিশন (IDRA নির্ধারিত), কোয়ার্টারলি ও বাৎসরিক বোনাস।
• ক্যাপাসিটি বিল্ডিং: FA থেকে শুরু করে CEO পর্যন্ত পদোন্নতির বিশাল সুযোগ।
• ভ্রমণ ও জীবনমান: দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ, আবাসন/সোনালী পল্লী ফ্ল্যাট সুবিধা এবং ভালো পারফরম্যান্সে অফিস ও গাড়ি সুবিধা।
• নিরাপত্তা ও কল্যাণ: প্রভিডেন্ট ফান্ড, পেনশন সুবিধা (২য় বছর থেকে), গ্রুপ কভারেজ (২.৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা)।
• বীমা সুরক্ষা: স্বাভাবিক মৃত্যুতে ১০ লক্ষ টাকা এবং দুর্ঘটনায় মৃত্যুতে ২০ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা।
• আধুনিক প্রযুক্তি: শতভাগ অনলাইন সুবিধা (বিশ্বের যেকোনো স্থান থেকে কাজ করার সুযোগ) এবং ERP সফটওয়্যারের মাধ্যমে আধুনিক গ্রাহক সেবা।
সতর্কবার্তা:
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ-এর নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার জামানত বা অগ্রিম টাকা নেওয়া হয় না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সাবধান থাকুন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
Job Requirements
- Gender: Both
- Age: 18-65 years old
- Minimum education: HSC
- Experience: Not required
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ
68/B, DIT Road, Malibagh, Dhaka-1219
- Risk reminder
Not satisfied with the current position? Complaint