নূর গ্রুপ
Hatirjheel, Dhaka city
About company
কোম্পানির সম্পর্কে
নুর গ্রুপ ২০২১ সালে তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি অফলাইন ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
২০২৩ সালে নুর গ্রুপ অনলাইন ব্যবসায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং বর্তমানে সফলভাবে ই-কমার্স ও ড্রপশিপিং কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকদের কাছে মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
নুর গ্রুপ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সরবরাহকারীর সাথে কাজ করে এবং বিশেষ করে চীনসহ বিভিন্ন দেশ থেকে নির্বাচিত পণ্য সংগ্রহ করে বাজারে সরবরাহ করে। আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনা, দ্রুত সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে।
নুর গ্রুপের অধীনে পরিচালিত Nur Shop দেশের বিভিন্ন প্রান্তে অনলাইন অর্ডার গ্রহণ ও পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।