ডেপুটি জেনারেল ম্যানেজার
Posted on 24/Sep/2026 09:19
- Negotiable
- Deadline 29/Sep/2026
Marketing/Sales
Dhaka District, Dhaka
একটি স্বনামধন্য ওভেন গার্মেন্টস
- Job Info
- About Recruiter
Job Details
Job Responsibilities:
• বায়ার বা ক্রেতা উন্নয়ন: নতুন বায়ার খোঁজা, আন্তর্জাতিক বাজারের ফ্যাশন ব্র্যান্ড, রিটেইলার এবং হোলসেলারদের সাথে যোগাযোগ স্থাপন করা এবং নতুন বায়ার আকৃষ্ট করা; বর্তমান বায়ারদের সাথে সুসম্পর্ক ধরে রাখা যেন তারা নিয়মিত অর্ডার দেয়
• অর্ডার সংগ্রহ ও মার্চেন্ডাইজিং টিমের সাথে সমন্বয়: বায়ারদের কাছ থেকে ওভেন পণ্যের বড় বড় অর্ডার নিশ্চিত করা; মার্কেটিং টিম ও মার্চেন্ডাইজিং টিমের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা; বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাম্পল তৈরি ও বাল্ক প্রোডাকশন তদারকি করা
• পণ্যের প্রাইসিং ও নেগোসিয়েশন: কাপড়ের দাম, এক্সেসরিজ, সুতা এবং মেকিং কস্ট হিসাব করে বায়ারের কাছে পণ্যের সঠিক দাম প্রস্তাব করা; লাভজনক মার্জিন বজায় রেখে বায়ারের সাথে দাম এবং শিপমেন্টের ডেট নিয়ে দরকষাকষি করা
• ওভেন কাপড়ের সোর্সিং ও মার্কেট অ্যানালাইসিস: ফেব্রিক ও ট্রিমস সোর্সিংয়ের তদারকি করা; আন্তর্জাতিক বাজারে কোন ধরনের ওভেন কাপড়ের এবং স্টাইলের চাহিদা বেশি তা বিশ্লেষণ করা
• টিম লিডারশিপ ও লক্ষ্য নির্ধারণ: কোম্পানির বাৎসরিক বা মাসিক সেলস ও এক্সপোর্ট টার্গেট পূরণ করা; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সিকিউটিভ ও মার্চেন্ডাইজারদের কাজের দিকনির্দেশনা দেওয়া এবং পারফরম্যান্স মূল্যায়ন করা
• শিপমেন্ট এবং পেমেন্ট তদারকি: প্রোডাকশন টিমের সাথে যোগাযোগ রেখে বায়ারের ডেডলাইন অনুযায়ী শিপমেন্ট নিশ্চিত করা; L/C বা অন্যান্য মাধ্যমে পেমেন্ট সঠিক সময়ে আসা নিশ্চিত করা
Requirements:
• শিক্ষা: কমপক্ষে স্নাতক পাস
• বয়স: 35-50 বছর
• অভিজ্ঞতা: ওভেন গার্মেন্টস সেক্টরে 7-10 বছরের মার্কেটিং কাজের অভিজ্ঞতা
• স্কিল: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল; বায়ার ম্যানেজমেন্ট, কস্টিং, স্যাম্পল ডেভেলপমেন্ট সংক্রান্ত দক্ষতা
• গুণাবলী: সততা, দায়িত্বশীল, সময়নিষ্ঠ, কঠোর পরিশ্রমী
Benefits:
• মাসিক বেতন: অভিজ্ঞতা ও পারফরম্যান্সের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে
• কোম্পানির নিয়ম অনুযায়ী ফেস্টিভাল বোনাস প্রদান করা হবে
• কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে
Additional perks
Job Requirements
- Gender: Male
- Age: 35-50 years old
- Minimum education: Honors
- Experience: 7+ years
- Skill: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল,বায়ার ম্যানেজমেন্ট,কস্টিং,স্যাম্পল ডেভেলপমেন্ট
একটি স্বনামধন্য ওভেন গার্মেন্টস
Dhaka
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












Send resume
Save
Share
Report