সেবা
- Job Info
- About Recruiter
Job Details
কাজের বিবরণ:
আনসার ক্যাম্প মিরপুর-১ থেকে পাইকপাড়া হয়ে কল্যাণপুর রুটে চার চাকার স্টিয়ারিং সিস্টেমের ইলেকট্রিক শাটল গাড়ি চালাতে হবে।
লেগুনার মতো স্বল্প দূরত্বে যাত্রী পরিবহন এবং ভাড়া সংগ্রহ করতে হবে।
নির্ধারিত রুটে নিয়মিত যাত্রী আনা-নেওয়া করতে হবে।
রুটে চলাচলকারী গাড়ির অবসর সময়ে অথবা অন্য চালকের ছুটির সময় দায়িত্ব পালন করতে হবে।
ডিউটির সময়সূচি:
পদ ১ এর ক্ষেত্রে
মাসে ২০ দিন দৈনিক ৬-৭ ঘণ্টা ডিউটি করতে হবে।
মাসে ৪ দিন শুক্রবার ৮-৯ ঘণ্টা ডিউটি করতে হবে।
মাসের বাকি ৬-৭ দিন সকাল, বিকাল ও রাত মিলিয়ে ১৪-১৫ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হবে।
পদ ২ এর ক্ষেত্রে
দৈনিক সকাল ৭ টা থেকে ১২:১৫ পর্যন্ত আবার বিকাল ৪:১৫ থেকে রাত ১১ টা পর্যন্ত মোট ১১-১২ ঘণ্টা ডিউটি
প্রতি শুক্রবার সকাল বেলা ডিউটি অফ থাকবে
কাজের দায়িত্ব:
যাত্রীদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করতে হবে।
গাড়ি চালানোর সময় সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
নির্ধারিত রুটে নিরাপদে গাড়ি চালাতে হবে।
এলাকার মধ্যে গাড়ি চলাচল করায় কোনোভাবেই অতিরিক্ত গতিতে বা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানো যাবে না।
দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা মেনে চলতে হবে।
গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলী:
নম্র, ভদ্র ও দায়িত্বশীল হতে হবে।
ধূমপানমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে এবং মদ বা জুয়ায় আসক্ত হওয়া যাবে না।
কাজের প্রতি আন্তরিক ও বিশ্বাসযোগ্য হতে হবে।
সময়নিষ্ঠ হতে হবে এবং দীর্ঘ সময় ডিউটি করার মানসিকতা থাকতে হবে।
যাত্রী পরিবহনের ক্ষেত্রে ধৈর্যশীল ও সতর্ক হতে হবে।
কোনো ধরনের চুরির মানসিকতা বা অসততা থাকা যাবে না।
ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর অভ্যাস থাকলে আবেদন করবেন না।
Additional perks
Job Requirements
- Gender: Male
- Experience: Not required
সেবা
পাইকপাড়া,আহমেদ নগর,মিরপুর ১,ঢাকা
About company
ব্যাটারিচালিত চার চাকার ইলেকট্রিক শাটল দিয়ে যাত্রী পরিবহন করা হয়ে থাকে
https://www.facebook.com/profile.php?id=61588943240655
- Risk reminder
Not satisfied with the current position? Complaint











Mirpur-1,Dhaka
WhatsApp
Send resume
Save
Share
Report