রংধনু জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেড
- Job Info
- About Recruiter
Job Details
কাজের দায়িত্ব:
• নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ভর্তি কার্যক্রম পরিচালনা করা।
• মাঠ পর্যায়ে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখা।
• সদস্যদের সঞ্চয়, কিস্তি ও অন্যান্য জমা সংগ্রহ করা এবং সংগৃহীত অর্থের হিসাব জমা দেওয়া।
• নতুন সদস্যদের সমিতির নিয়মাবলি সম্পর্কে অবহিত করা।
চাকরির ধরন: পার্ট-টাইম
কর্মস্থল: ১ নং কলমা, সাভার, ঢাকা
ডিউটির সময়: সন্ধ্যা থেকে কালেকশন শেষ হওয়া পর্যন্ত
যোগ্যতা ও শর্তাবলি:
• ন্যূনতম এসএসসি বা সমমান পাস।
• অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
• নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
• অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
• সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হতে হবে।
• মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও প্রশিক্ষণ:
• প্রথম ১০ দিন প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন কোনো বেতন দেওয়া হবে না।
• প্রশিক্ষণে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
• প্রথম মাসের বেতন ৮,০০০ টাকা।
• কাজের দক্ষতার ভিত্তিতে পরবর্তীতে বেতন বৃদ্ধি করা হবে।
এলাকাভিত্তিক সুবিধা ও জামানত:
• ১ নং কলমা এলাকার স্থানীয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এবং তাঁদের কোনো জামানত দিতে হবে না।
• কলমা এলাকার বাইরের প্রার্থীদের ২০,০০০ টাকা জামানত বা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের বায়োডাটা (CV) হোয়াটসঅ্যাপে পাঠাতে অথবা সরাসরি অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
Additional perks
Job Requirements
- Minimum education: SSC
- Experience: Not required
- Skill: সদস্য সংগ্রহ, কালেকশন, হিসাব জমা
রংধনু জনকল্যাণ সমবায় সমিতি লিমিটেড
১ নং কলমা, সাভার, ঢাকা
About company
আমাদের সমবায় সমিতির মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য কিছু সংখ্যক উদ্যমী, সৎ ও পরিশ্রমী কর্মী নিয়োগ করা হবে।
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












Savar,Dhaka
Send resume
Save
Share
Report