হেড শেফ (বাংলা খাবার)
Posted on 17/Sep/2026 09:10
- 40000-45000
- Deadline 23/Sep/2026
Chef
Barisal District, Bhulgata, Barishal
Al-Madina Highway Restaurant
- Job Info
- About Recruiter
Job Details
১. যোগ্যতা ও অভিজ্ঞতা
• বাংলা খাবার রান্নায় ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
• কাচ্চি, পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাছ-মাংসের বিভিন্ন পদ, ভর্তা, ভাজি, ডাল, সবজি ইত্যাদি বাংলা খাবার তৈরিতে দক্ষ হতে হবে।
• রেস্টুরেন্টের রান্নাঘরের কাজ দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে।
• খাবারের স্বাদ, মান, পরিমাণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
২. প্রধান বাবুর্চির দায়িত্ব
• রান্নাঘরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও তদারকি করা।
• সকল খাবার নির্ধারিত মান ও স্বাদ অনুযায়ী প্রস্তুত করা।
• রান্নাঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।
• প্রয়োজনীয় কাঁচামালের সঠিক ব্যবহার ও অপচয় রোধ করা।
• অন্যান্য রান্নাঘরের কর্মীদের কাজ প্রয়োজন অনুযায়ী তদারকি ও নির্দেশনা প্রদান করা।
• রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন খাবার বা মেনু প্রস্তুত করা।
• খাবারের মান খারাপ হওয়া বা কোনো ধরনের অবহেলার কারণে রেস্টুরেন্টের সুনাম ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।
৩. কাজের সময়
প্রতিদিন ১২ (বারো) ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে।
৪. বেতন
• দৈনিক বেতন: ১,৩০০/- থেকে ১,৫০০/- টাকা
• যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কর্তৃপক্ষ বেতন নির্ধারণ করবেন।
• মাসিক বেতন আনুমানিক ৪০,০০০/- থেকে ৪৫,০০০/- টাকা হতে পারে।
৫. ছুটি
• প্রতি মাসে ৩ (তিন) দিন ছুটি প্রাপ্য হবে।
• ছুটির দিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে।
৬. সাধারণ শর্তাবলি
• নিয়মিত হাজিরা ও সময়ানুবর্তিতা বজায় রাখতে হবে।
• কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না।
• কর্মস্থলে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
• রেস্টুরেন্টের মালামাল, কাঁচামাল ও অন্যান্য সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে।
• কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রেস্টুরেন্টের কোনো মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।
• খাবারের মান ও রেস্টুরেন্টের সুনাম রক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
• নিয়োগের শর্ত ভঙ্গ, গুরুতর অবহেলা বা অসদাচরণ প্রমাণিত হলে কর্তৃপক্ষ প্রযোজ্য নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
Job Requirements
- Experience: Not required
Al-Madina Highway Restaurant
Bhulgata, Barishal
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












Send resume
Save
Share
Report