কো-টিম লিডার/ টিম লিডার (ফাইবার টেকনিশিয়ান)
প্রকাশিত হয়েছে 22/Sep/2026 05:22
- আলোচনাযোগ্য
- আবেদনের শেষ তারিখ 11/Oct/2026
টেকনিশিয়ান
ঢাকা জেলা, মিরপুর, যাত্রাবাড়ী, পল্টন, টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, মহাখালী,বাড্ডা
Triangle Services Limited
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
পদের নাম: কো-টিম লিডার/ টিম লিডার (ফাইবার টেকনিশিয়ান)
পদ সংখ্যা: ১ জন
কর্মস্থল:
১. টিম লিডার – ফাইবার টেকনিশিয়ান: ১ জন করে — যাত্রাবাড়ী, বাড্ডা, মিরপুর।
২. কো-টিম লিডার – ফাইবার টেকনিশিয়ান: ১ জন করে — মিরপুর, যাত্রাবাড়ী, পল্টন, টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ী, মহাখালী।
কাজের দায়িত্ব:
* অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নতুন সংযোগ প্রদান এবং বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপন করা।
* অপটিক্যাল ফাইবারের পাওয়ার লস (dB Loss) কমানো।
* ব্যাকবোন নিয়ে কাজ করা এবং POP Shifting করা।
* ইউজারের রাউটার কনফিগার করা।
* কোম্পানির প্রয়োজনে স্বল্প সময়ে দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করা।
* ফাইবার টিমের সদস্যদের পরিচালনা করা এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করা।
* কাজের গুণগত মান নিশ্চিত করা।
* টিমের সকল সদস্যকে প্রয়োজনীয় কাজ শেখানো, যাতে কোনো সদস্য অনুপস্থিত থাকলেও টিম কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারে।
* অফিসের নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলা এবং টিমের সদস্যদের মধ্যেও এই মানসিকতা তৈরি করা।
* টিমের কোনো সদস্য অনিয়ম করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হেড অফিসকে অবহিত করা।
* জরুরি প্রয়োজনে কোম্পানির স্বার্থে কাজ করা।
* হেড অফিস ও সাপোর্ট টিমের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও কাজের ছবি শেয়ার করা।
* টিমের ব্যবহৃত ও অবশিষ্ট মালামালের রিপোর্ট প্রদান করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা।
যোগ্যতা ও শর্তাবলী:
* ফাইবার টিম পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি লেখা দেখে সঠিকভাবে উচ্চারণ করতে ও বলতে পারতে হবে।
* Splicing Machine, OTDR, Power Meter, Splitter, ONU, MC, SFP Module, PON Module ও Wi-Fi Router নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
* যে এলাকায় কাজ করবেন, সেই এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
* স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করা, ছবি তোলা ও শেয়ার করতে পারতে হবে।
* SSC/HSC পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* পরিশ্রমী ও সৎ হতে হবে।
অভিজ্ঞতা:
* ফাইবার টিম পরিচালনায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি
- অভিজ্ঞতা: 5+ বছর
Triangle Services Limited
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












হোয়াটসঅ্যাপ
সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট