ডেলিভারি রাইডার
প্রকাশিত হয়েছে 05/Oct/2026 02:37
- ৳18000-20000প্রতি মাস
- আবেদনের শেষ তারিখ 11/Oct/2026
ডেলিভারি কর্মী
ঢাকা জেলা
FosholGhor Agritech Ltd.
- চাকরির তথ্য
- নিয়োগদাতা সম্পর্কিত তথ্য
চাকরির বিবরণ
কাজের দায়িত্ব:
• গ্রাহকের অর্ডার সঠিকভাবে ও সময়মতো পৌঁছে দেওয়া।
• পণ্যের মান ও নিরাপদ পরিবহন নিশ্চিত করা।
• প্রয়োজন অনুযায়ী গ্রাহকের কাছ থেকে পেমেন্ট সংগ্রহ করা।
• প্রতিটি ডেলিভারির আপডেট ও যেকোনো সমস্যা ম্যানেজারকে জানানো।
• গ্রাহকদের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ বজায় রাখা।
• কোম্পানির নির্দেশনা ও নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করা।
যোগ্যতা ও শর্তাবলী:
• ঢাকার রাস্তা ও Google Maps সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
• স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে।
• সময়নিষ্ঠ, সৎ ও দায়িত্বশীল হতে হবে।
• নিজস্ব মোটরসাইকেল/বাইক থাকতে হবে।
• বৈধ ড্রাইভিং লাইসেন্স ও বাইকের প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।
• ডেলিভারি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা:
• অফিসিয়াল ডেলিভারির জন্য কোম্পানির নীতিমালা অনুযায়ী জ্বালানি/পেট্রোল ভাতা।
• অফিসিয়াল কাজে মোবাইল ডাটা/মোবাইল বিল সুবিধা।
• কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা অথবা দিনের নির্ধারিত ডেলিভারি শেষ হওয়া পর্যন্ত।
• সপ্তাহে ১ দিন ছুটি, কোম্পানির নিয়ম অনুযায়ী।
• কোম্পানির নীতিমালা অনুযায়ী ফেস্টিভাল বোনাস।
অতিরিক্ত সুবিধাসমূহ
চাকরির যোগ্যতা
- সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা: প্রয়োজন নেই
- অভিজ্ঞতা: 1+ বছর
FosholGhor Agritech Ltd.
Ka 3/H/2, Jagannathpur, Bashundhara Road (Opposite to Jamuna Future Park Pocket Gate), Dhaka, 1229, Dhaka 1229
কোম্পানি সম্পর্কিত তথ্য
ফসল ঘর (Foshol Ghor) একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, যার লক্ষ্য কৃষকের কাছ থেকে সরাসরি মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য সংগ্রহ করে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। আমরা তাজা কৃষিপণ্য, চাল, মসলা, সরিষার তেল, দুধ, ঘি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে কাজ করছি - কৃষক ও ভোক্তার মধ্যে একটি বিশ্বস্ত ও স্বচ্ছ সরবরাহব্যবস্থা গড়ে তুলতে।
- ঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা
আপনি কি বর্তমান চাকরির পদে সন্তুষ্ট নন? অভিযোগ












সিভি পাঠান
সংরক্ষণ করুন
শেয়ার করুন
রিপোর্ট