মার্কেটিং অফিসার
Posted on 05/Oct/2026 07:25
- Negotiable
- Deadline 10/Oct/2026
Marketing/Sales
Dhaka District, আর কে মিশন রোড, গোপীবাগ, মতিঝিল, ঢাকা- 1100
অপ্টিক কমিউনিকেশন (Optic Communication)
- Job Info
- About Recruiter
Job Details
অপটিক কমিউনিকেশন (Optic Communication)-এর কর্পোরেট ও রিটেইল আইসিটি সেবা (ব্রডব্যান্ড ইন্টারনেট, সিসিটিভি ও সিকিউরিটি সিস্টেম, নেটওয়ার্কিং সলিউশন, ওয়েব হোস্টিং ইত্যাদি) প্রসারের লক্ষ্যে ২ জন দক্ষ, লক্ষ্য-ভিত্তিক ও চৌকস মার্কেটিং অফিসার নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মকর্তাগণ নতুন কাস্টমার অ্যাকুইজিশন, ক্লায়েন্ট রিলেশনশিপ এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে সরাসরি কাজ করবেন।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
১. সেলস ও মার্কেট এক্সপানশন:
ঢাকা ও আশেপাশের সম্ভাব্য কর্পোরেট ক্লায়েন্ট, অফিস, বাণিজ্যিক ভবন ও রেসিডেন্সিয়াল এলাকায় নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা।
ব্রডব্যান্ড, সিসিটিভি, এক্সেস কন্ট্রোল ও অন্যান্য আইটি সেবার নতুন গ্রাহক সংগ্রহে সরাসরি ফিল্ড ভিজিট ও ক্লায়েন্ট মিটিং পরিচালনা করা।
নির্ধারিত মাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জনে কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন।
২. কর্পোরেট ও সার্ভিস প্রস্তাবনা (Proposal & Pitching):
ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বুঝে তাদের উপযোগী সার্ভিস প্যাকেজ উপস্থাপন এবং পেশাদার বিজনেস প্রপোজাল প্রস্তুত করা।
সিসিটিভি, ইন্টারকম, ফায়ার অ্যালার্ম ও নেটওয়ার্কিং সলিউশন প্রজেক্টের জন্য সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে আলোচনা পরিচালনা করা।
৩. ক্লায়েন্ট সম্পর্ক ও সাপোর্ট সমন্বয়:
নতুন ও বিদ্যমান ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী পেশাদার সম্পর্ক বজায় রাখা।
কাস্টমার ফিডব্যাক সংগ্রহ করা এবং ক্লায়েন্টের যেকোনো টেকনিক্যাল বা বিলিং সংক্রান্ত চাহিদা দ্রুত সমাধানের জন্য অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করা।
৪. ব্র্যান্ডিং ও স্থানীয় প্রচারণা:
অপটিক কমিউনিকেশনের ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়াতে স্থানীয় প্রচারণা, লিফলেট বিতরণ ও প্রমোশনাল ক্যাম্পেইন পরিচালনা।
ডিজিটাল মার্কেটিং টিমের সাথে সমন্বয় করে টার্গেটেড অডিয়েন্সের কাছে সার্ভিস তথ্য পৌঁছে দেওয়া।
৫. বাজার বিশ্লেষণ ও রিপোর্টিং:
প্রতিযোগীদের (Competitors) অফার, প্রাইজ মডেল এবং মার্কেট ট্রেন্ড পর্যবেক্ষণ করে নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
দৈনিক সেলস লিড, ভিজিট হিস্ট্রি এবং ফলো-আপের তথ্য সংরক্ষিত রাখা ও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন।
Additional perks
Job Requirements
- Gender: Male
- Age: 20-35 years old
- Minimum education: HSC
- Experience: 1-2 years
- Skill: যোগাযোগ, নেগোশিয়েশন, ক্লায়েন্ট হ্যান্ডলিং, ফিল্ড ওয়ার্ক, আইটি সেক্টর, ইন্টারনেট
অপ্টিক কমিউনিকেশন (Optic Communication)
আর কে মিশন রোড, গোপীবাগ, মতিঝিল, ঢাকা- 1100
About company
অপ্টিক কমিউনিকেশন (Optic Communication) একটি দ্রুত-বর্ধনশীল প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য মতিঝিল ও তার পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকার ব্যাংক, অফিস ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সর্বাধুনিক সিকিউরিটি ও সারভেইল্যান্স সিস্টেম এবং সমন্বিত আইটি অবকাঠামো পৌঁছে দেওয়া। কোম্পানির কর্পোরেট ও রিটেইল আইসিটি সেবা প্রসারের লক্ষ্যে 2 জন দক্ষ, লক্ষ্য-ভিত্তিক ও চৌকস মার্কেটিং অফিসার নিয়োগ দিচ্ছে। নির্বাচিত কর্মকর্তাগণ নতুন কাস্টমার অ্যাকুইজিশন, ক্লায়েন্ট রিলেশনশিপ এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে সরাসরি কাজ করবেন।
- Risk reminder
Not satisfied with the current position? Complaint












WhatsApp
Send resume
Save
Share
Report